৭৯. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পূর্ণ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
ক২৫
খ৫০
গ৩৩.৩৩✓
ঘ৬৬.৬৬
ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ) ৩৩.৩৩
ব্যাখ্যা:
৮ জন লোক কাজ করে ১২ দিনে।
১ জন লোক করে = ১২ × ৮ = ৯৬ দিনে।
২ জন লোক কমালে লোক থাকে ৬ জন।
৬ জন লোক করে = ৯৬ / ৬ = ১৬ দিনে।
আগে লাগতো ১২ দিন, এখন লাগে ১৬ দিন। বেশি লাগে = ১৬ - ১২ = ৪ দিন।
১২ দিনে বেশি লাগে ৪ দিন
১০০ দিনে বেশি লাগে = (৪ × ১০০) / ১২ = ৩৩.৩৩ দিন।
অর্থাৎ ৩৩.৩৩% সময় বেশি লাগবে।