ব্যাখ্যা
◉
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
মালাক্কা ও হরমুজ প্রণালী সামুদ্রিক করিডরের মাঝখানে।
•
মালাক্কা প্রণালী:
– এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত,- যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
– এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক পথগুলোর একটি, যার মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য পরিবহন হয়।
•
হরমুজ প্রণালী:
– পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে যুক্ত করে।
– যা মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির প্রধান পথ।
– বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরে এই দুটি প্রণালীর মধ্যে কৌশলগত সংযোগ তৈরি করে।
•
পক প্রণালী:
-পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
– এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে।
•
সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী:
– সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে,
– জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
– এই দুটি পথই বাংলাদেশ থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে এর অবস্থানের সাথে কৌশলগতভাবে সম্পর্কিত নয়।
• হরমুজ ও পক প্রণালী বাংলাদেশের সামুদ্রীক করিডর মধ্য অবস্থান নয়। এটি একদিকে অবস্থান করে।
– তাই এটি সঠিক উত্তর যুক্তি যসঙ্গত নয়।
∴ সঠিক উত্তর: মালাক্কা ও হরমুজ প্রণালী।
উৎস:
indiannavy.nic.in.