সঠিক উত্তর: (ঘ) মহেশখালী।
মহেশখালী: বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ। এটি কক্সবাজার জেলায় অবস্থিত।
মহেশখালীর বিশেষ বৈশিষ্ট্য:
— এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ যেখানে পাহাড় রয়েছে।
— এখানে আদিনাথ মন্দির অবস্থিত।
— ঝিনুক ও শুঁটকি মাছের জন্য বিখ্যাত।
— এখানে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা আছে।
অন্যান্য দ্বীপ:
— সেন্টমার্টিন: বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ।
— নিঝুমদ্বীপ: নোয়াখালী জেলায়, হরিণের জন্য বিখ্যাত।
উৎস: বাংলাদেশ ভূগোল ও পরিবেশ; বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক।