◉
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
বিশ্ব পরিবেশ দিবস:
– বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
– জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।
– ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য – ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।
⇒ ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
– সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment অনুষ্ঠিত হয়।
– ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
– ১৯৭৩ সালের ৫ জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
উল্লেখ্য,
UNEP:
– জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি United Nations Environment Programme (UNEP).
– প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
– সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
– বর্তমান সদস্য: ১৯৩টি।
– UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
– বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
– জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়। উৎস: UNEP ওয়েবসাইট।