৫৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১০ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
ক৫০
খ৩০০✓
গ৩৬০
ঘ৩০০০
ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ) ৩০০।
সমাধান:
চাকা প্রতি মিনিটে (৬০ সেকেন্ডে) ঘুরে = ১০ বার
প্রতি ১ ঘূর্ণনে কোণ = ৩৬০°
প্রতি মিনিটে মোট কোণ = ১০ × ৩৬০° = ৩৬০০°
প্রতি সেকেন্ডে কোণ = ৩৬০০° ÷ ৬০ = ৬০°
৫ সেকেন্ডে কোণ = ৫ × ৬০° = ৩০০°
উৎস: গণিত — বৃত্ত ও কোণ অধ্যায়; NCTB গণিত।