ব্যাখ্যা
শক্তির উৎস প্রধানত দুই প্রকার।
– একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
নবায়নযোগ্য শক্তির উৎস: সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি।
অন্যদিকে, পীট কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অনবায়নযোগ্য।
সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়