বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group) মূলত পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
বিশ্বব্যাংক গ্রুপের ৫টি প্রতিষ্ঠান:
১. IBRD (International Bank for Reconstruction and Development)
২. IDA (International Development Association)
৩. IFC (International Finance Corporation)
৪. MIGA (Multilateral Investment Guarantee Agency)
৫. ICSID (International Centre for Settlement of Investment Disputes)
MIGA-এর কাজ:
MIGA প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। এর প্রধান কাজ হলো উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) উৎসাহিত করা। এর জন্য সংস্থাটি বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি (যেমন- যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ, সম্পত্তি অধিগ্রহণ, মুদ্রা রূপান্তর নিষেধাজ্ঞা) থেকে সুরক্ষা বা বীমা (Political Risk Insurance) প্রদান করে থাকে।
Source: World Bank Group Official Website; MIGA About Us.