৬৮. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? (49th Special BCS)
ককিয়োটো প্রটোকল
খমন্ট্রিল প্রটোকল✓
গপ্যারিস চুক্তি
ঘরামসার কনভেনশন
ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ) মন্ট্রিল প্রটোকল
পরিবেশ রক্ষায় বিশ্বের সবচেয়ে সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে মন্ট্রিল প্রটোকলকে ধরা হয়।
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol):
— স্বাক্ষরের স্থান ও তারিখ: কানাডার মন্ট্রিল শহরে, ১৬ সেপ্টেম্বর ১৯৮৭। (এজন্য ১৬ সেপ্টেম্বর 'বিশ্ব ওজোন দিবস')।
— উদ্দেশ্য: ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) যেমন— ক্লোরোফ্লুরোকার্বন (CFC), হ্যালন ইত্যাদির উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে শূন্যের কোঠায় নামিয়ে আনা।
অন্যান্য চুক্তির বিষয়:
✗ কিয়োটো প্রটোকল (১৯৯৭): গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো।
✗ প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।
✗ রামসার কনভেনশন (১৯৭১): জলাভূমি সংরক্ষণ।
উৎস: UNEP (United Nations Environment Programme) Ozone Secretariat.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে? (১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল: ২০২৪)
৬৮. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? (49th Special BCS) — আন্তর্জাতিক বিষয়াবলি | Farhan MCQ | Farhan MCQ