৭৬. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক৫
খ৬✓
গ৮
ঘ৯
ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ) ৬
ব্যাখ্যা:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ৩০ × ২ = ৬০ বছর।
৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে = ৬০ + (৬ + ৬) = ৭২ বছর।
৬ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫ : ১
অনুপাতের যোগফল = ৫ + ১ = ৬
সুতরাং, ৬ বছর পর পুত্রের বয়স = ৭২ × (১ / ৬) = ১২ বছর।
অতএব, পুত্রের বর্তমান বয়স = ১২ - ৬ = ৬ বছর।