ব্যাখ্যা
সঠিক উত্তর হলো: ঘ) পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো।
অর্থ্যাৎ,
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি একটি — সাংকেতিক নাটক, যেখানে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব এবং এর ফলে মানুষের জীবনের সৌন্দর্য, স্বাভাবিকতা ও মানবিকতার ক্ষয় প্রকাশ পেয়েছে।
•
‘
রক্তকরবী
‘
নাটকের: সংক্ষিপ্ত কাহিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের
‘
রক্তকরবী
’
নাটকে য
—
ক্ষপুরীর রাজার অর্থলোভ ও প্রজাশোষণের চিত্র ফুটে উঠেছে। রাজা সোনার খনির কুলিদের মানুষ হিসেবে নয়
,
শুধুমাত্র উৎপাদনের যন্ত্র হিসেবে দেখেন। এই যান্ত্রিকতায় মানুষের প্রেম
,
সৌন্দর্য ও মনুষ্যত্ব পীড়িত। নন্দিনী
,
প্রেম ও জীবনের প্রতীক
,
যক্ষপুরীর শোষণের বিরুদ্ধে আনন্দের দূত হয়ে আবির্ভূত হন। তিনি সবাইকে মুক্ত জীবনের দিকে আহ্বান করেন। রাজা শক্তির জোরে নন্দিনীকে পেতে চান
,
কিন্তু প্রেম ও সৌন্দর্য জয় করা যায় না। রঞ্জন
,
নন্দিনীর প্রেমাস্পদ
,
যান্ত্রিকতার শিকার হয়ে নিঃশেষিত হয়। তবু নাটক জীবনের প্রাণশক্তির জয় ও যান্ত্রিকতার বিরুদ্ধে মানবিকতার সামঞ্জস্যের বার্তা দেয়।
•
‘
রক্তকরবী
‘
নাটক সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
– এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত।
– তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী।
– ১৩৩০ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী।
– রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
নাটকটির উল্লেখযোগ্য চরিত্র:
– নন্দিনী, রঞ্জন।
উল্লেখ্য,
– নাটকে ‘নন্দিনী’ চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে।
– ‘রঞ্জন’ বিদ্রোহের বাণী বহন করে এনেছে। শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।
•
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু রূপক-সাংকেতিক নাটক:
–
শারদোৎসব
,
রাজা
,
ডাকঘর
,
অচলায়তন
,
ফাল্গুনী
,
গুরু
,
অরূপরতন
,
মুক্তধারা
,
রক্তকরবী
,
কালের যাত্রা
,
তাসের দেশ।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; রবীন্দ্র রচনাবলী; ‘রক্তকরবী’ নাটক।