‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
কঈশ্বরচন্দ্র গুপ্ত
খমধুসূদন দত্ত
গহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘরঙ্গলাল বন্দ্যোপাধ্যায়✓
ব্যাখ্যা
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাংবাদিক।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
– রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে উল্লিখিত উক্তিটি নেওয়া হয়েছে।
– পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।
– গ্রন্থটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়।
– এই কাব্যের কাহিনি আহরণ করা হয় টডের রাজস্থান-কাহিনি নামক গ্রন্থ থেকে
তাঁর অন্যান্য গ্রন্থ:
– শূরসুন্দরী,
– কর্মদেবী,
– কাঞ্চীকাবেরী ।
[উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া]