সঠিক উত্তর: (খ) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
ব্যাখ্যা: সাধু ও চলিত রীতির মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদের রূপের মধ্যে। সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় (যেমন: খাইতেছি, তাহারা), অন্যদিকে চলিত ভাষায় এগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় (যেমন: খাচ্ছি, তারা)।