শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? (50th BCS)
কঘন ঘন আইনের সংস্কার
খনিয়মিত বেতন বৃদ্ধি
গনৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্নয়✓
ঘআমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি
ব্যাখ্যা
কোনো সমাজে বা শাসন ব্যবস্থায় মূল্যবোধ কেবল আইন করে বা জোর প্রয়োগ করে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি একটি মানসিক ও আচরণগত পরিবর্তনের বিষয়।
মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক (Institutionalize) রূপ দিতে হলে মানুষের মনস্তত্ত্বে ইতিবাচক প্রভাব ফেলতে হয়। এর সবচেয়ে কার্যকর কৌশল হলো নৈতিক শিক্ষার (Ethical Education) সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার (Formal Education) সমন্বয় ঘটানো। ছোটবেলা থেকেই যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার স্তরে স্তরে নৈতিকতার পাঠ অন্তর্ভুক্ত করা হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম ও প্রশাসকরা স্বতঃস্ফূর্তভাবেই মূল্যবোধসম্পন্ন হয়ে ওঠে।
Source: Fundamentals of Value Education.