ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে –
অপশন ক)
তে প্রদত্ত ৩টি শব্দ –
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন –
এর বানানই শুদ্ধ।
অপশন খ) এর
দারিদ্র্য
বানান শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন গ)
দরিদ্রতা
শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন ঘ)
দরিদ্রতা ও সমীচীন
– শুদ্ধ হলেও অন্য বানানটি অশুদ্ধ।
==============
• শিরশ্ছেদ (বিশেষ্য):
– এর সঠিক উচ্চারণ হচ্ছে শিরোশ্ছেদ।
অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ।
——————-
দরিদ্রতা (বিশেষ্য):
অর্থ: অসচ্ছলতা, নির্ধনতা ইত্যাদি।
এই শব্দটির অন্য শুদ্ধরূপ – ‘দারিদ্র্য’। এটিও বিশেষ্য পদ।
তাই এর সাথে ‘তা’ প্রত্যয় যোগ করা সঠিক নয়। কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে।
——————-
সমীচীন (বিশেষণ):
– এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস
: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।