ব্যাখ্যা
◉
প্রশ্নের অপশন অনুসারে – সঠিক উত্তর: খ) ফলাফল।
উদ্দেশ্য/পরিণামবাদী (
Teleological/Consequentialist)
নৈতিকতা
উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ হল একটি নৈতিক দর্শন যা বলে যে একটি কাজের নৈতিকতা তার ফলাফলের উপর নির্ভর করে। অর্থাৎ, যদি একটি কাজের ফলাফল ইতিবাচক হয়, তবে সেটি নৈতিকভাবে সঠিক এবং যদি ফলাফল নেতিবাচক হয়, তবে সেটি নৈতিকভাবে ভুল।
– উদ্দেশ্যবাদের অপর নাম পরিণামবাদ [Consequentialism]। এই মতবাদ অনুযায়ী, একটি কাজের উদ্দেশ্য নয়, বরং তার ফলাফলই গুরুত্বপূর্ণ।
– Teleological শব্দটি Greek টার্ম “telos,” শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো “End” বা পরিণাম; এবং logos যার অর্থ Science বা বিজ্ঞান।
– সুতরাং, এটি এমন একটি নৈতিক তত্ত্ব, যেখানে কর্তব্য বা নৈতিক বাধ্যবাধকতা নির্ধারিত হয় সেই লক্ষ্য বা পরিণতির ফলাফল ভালো বা মন্দ হওয়ার উপর।
সূত্র: – ব্রিটানিকা: [
Link
]