ব্যাখ্যা
•
T. S. Eliot is the writer of the famous essay ‘Tradition and the Individual Talent’.
•
Tradition and the Individual Talent:
– টি.এস. এলিয়টের সমালোচনামূলক প্রবন্ধের বই “The Sacred Wood”, যা ১৯২০ সালে প্রকাশিত হয়েছিল। এতে, এলিয়ট সেই সময়ের আধুনিকতাবাদী লেখার বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
– ‘Tradition and the Individual Talent’ হলো এই সংকলনের সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ, যা এলিয়টের সাহিত্যিক ঐতিহ্যের তত্ত্বকে উপস্থাপন করে।
– এতে হোমার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমগ্র ইউরোপীয় সাহিত্য এবং সেই ঐতিহ্যের সাথে প্রত্যেক Individual Talent -এর সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
– Tradition বা ঐতিহ্য বলতে কেবল অতীতের কবিদের কাজ অনুকরণ করা বোঝায় না। বরং তিনি বলেন— “novelty is better than repetition”.
– এই সম্পর্কে এলিয়ট বলেন, একজন কবির সৃষ্টিকে বোঝার জন্য কেবল তার ব্যক্তিগত অনুভূতি নয়, পুরো সাহিত্যিক ঐতিহ্যকে বিবেচনা করতে হবে।
– আর Individual Talent বা ব্যক্তিগত প্রতিভা বলতে বুঝানো হয়েছে কবির কাজ হলো নিজের আবেগকে সরাসরি ব্যক্ত করা নয়, বরং তা শিল্পে রূপান্তর করা।
• মূল বক্তব্য:
– কবি কেবল নিজের অনুভূতির কণ্ঠস্বর নন, তিনি সমগ্র ঐতিহ্যের অংশ।
– কবিতার মূল্য নির্ভর করে তার ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত প্রতিভার সমন্বয়ের উপর।
– কবিতায় ঐতিহ্য মানে পুরোনো কিছুকে হুবহু নকল করা নয়, বরং অতীতকে আত্মস্থ করে তার ভেতর থেকে নতুন সৃজনশীলতা বের করে আনা।
– উল্লেখ্য যে, এই সংকলনের
আরেকটি উল্লেখযোগ্য প্রবন্ধ হলো “Hamlet and His Problems” যেখানে এলিয়ট তার “objective correlative” তত্ত্ব প্রকাশ করেন, এই শব্দটি তিনি George Santayana or Washington Allston -এর কাছ থেকে গ্রহণ করেছিলেন।
•
T. S. Eliot (1888-1965):
– তার পুরো নাম Thomas Stearns Eliot.
– T.S. Eliot ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, নাট্যকার, এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা এবং গুরত্বপূর্ণ চিন্তাধারার জন্য পরিচিত।
– Eliot -কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
– তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
– তিনি নোবেল পুরস্কার অর্জনকারী একজন কবি, যিনি আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
•
His famous plays:
– Murder in the Cathedral, The Cocktail Party, The Confidential Clerk, The Family Reunion, The Elder Statesman, Sweeney Agonistes (a poetic drama in two scenes), etc.
• Poems:
– The Love Song of J. Alfred Prufrock (dramatic monologue), The Waste Land, Ash Wednesday, Four Quartets, East Coker, Little Gidding, Burnt Norton, The Dry Salvages, etc.
• The Sacred Wood (Collection of Essays):
– T. S. Eliot এর The Sacred Wood: Essays on Poetry and Criticism (১৯২০) হলো তাঁর প্রথম সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ। এখানে প্রায় ২০টি প্রবন্ধ আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো-
– The Perfect Critic,
– Imperfect Critics,
– Tradition and the Individual Talent,
– Hamlet and His Problems,
– The Possibility of a Poetic Drama,
– Rhetoric and Poetic Drama,
– Notes on the Blank Verse of Christopher Marlowe, etc.
Source: Britannica.