ব্যাখ্যা
◉
বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট
RCEP
।
RCEP:
– RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
– RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
– স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
– কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
– স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।
⇒ অর্থনীতির ব্যাপ্তি:
– বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%,
– বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন),
– বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%।
অন্যদিকে –
→ EU (European Union):
– বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন।
– এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৫.৬% (প্রায় ৪৪৮ মিলিয়ন), বৈশ্বিক GDP-এর প্রায় ১৪.৭%।
– তাই বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট EU নয়।
এছাড়াও,
– WTO (World Trade Organization): এটি বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা, অর্থনৈতিক জোট নয়।
– AU (African Union): আফ্রিকান ইউনিয়ন, রাজনৈতিক-অর্থনৈতিক সংগঠন, তবে অর্থনৈতিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল।
উৎস: i) Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) European Commission ওয়েবসাইট।