‘ ঢাকা প্রকাশ ‘ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে ?
ককৃষ্ণচন্দ্র মজুমদার✓
খসিকান্দর আবু জাফর
গশামসুর রাহমান
ঘরামানন্দ চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
⇒
‘
ঢাকা প্রকাশ
‘
সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।
♦
‘
ঢাকা প্রকাশ
‘
পত্রিকা:
→ ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
→ এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙ্গালা যন্ত্র’ থেকে।
→ পত্রিকার শিরোনামের নিচে একটি সংস্কৃত শ্লোকাংশ ‘সিদ্ধিঃ সাধ্যে সমামন্ত্র’ (সাধ্য অনুযায়ী সিদ্ধিলাভ হোক) মুদ্রিত হতো।
→ ঢাকা প্রকাশের প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
→ পরিচালকগণের মধ্যে প্রধান ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ।
→ কৃষ্ণচন্দ্র মজুমদারের পর দীননাথ সেনের পরিচালনায় পত্রিকা প্রকাশিত হয়।
তথ্যসূত্র – বাংলাপিডিয়া।