♦
জুলাই শহীদ দিবস:
→
১৬ জুলাইকে
‘
জুলাই শহীদ দিবস
‘
হিসেবে ঘোষণা করা হয়।
→ ২ জুলাই, ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।
→ ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে এ দিবস ঘোষণা করা হয়।
→ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস -হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
♦
উল্লেখ্য:
→ গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে।
→ ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র – মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।