ব্যাখ্যা
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী।
– গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত।
– রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন।
– বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী এর জন্ম ১৮৩৫ সালের ২৫ মে কলকাতায়।
• তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম –
– স্বপ্নদর্শন,
– সংগীত শতক,
– বঙ্গসুন্দরী,
– নিসর্গ সন্দর্শন,
– বন্ধু বিয়োগ,
– প্রেম প্রবাহিনী,
– সারদামঙ্গল, ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলাপিডিয়া।