৯০. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? (49th Special BCS)
ক৮
খ১৬
গ২✓
ঘ১/২
ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ) ২
গুণোত্তর ধারার n-তম পদের সূত্র: a × r^(n-1)
(যেখানে a = প্রথম পদ, r = সাধারণ অনুপাত)
প্রশ্নমতে:
৫ম পদ = a × r^4 = 32 ........... (১)
৮ম পদ = a × r^7 = 256 .......... (২)
সমীকরণ (২) কে সমীকরণ (১) দিয়ে ভাগ করে পাই:
(a × r^7) / (a × r^4) = 256 / 32
=> r^(7-4) = 8
=> r^3 = 8
=> r^3 = 2^3
=> r = 2
সুতরাং, ধারাটির সাধারণ অনুপাত (r) = ২।
উৎস: নবম-দশম শ্রেণির গণিত (গুণোত্তর ধারা)।
৯০. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? (49th Special BCS) — গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | Farhan MCQ | Farhan MCQ